ধর্মঘটে যাচ্ছেন অ্যামাজন কর্মীরা

৩০ মার্চ, ২০২০ ১৯:১৫  
করোনা ভাইরাস সংক্রমণ নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের নিউইয়র্কের স্ট্যাটান আইল্যান্ড ওয়্যার হাউজে কর্মরত শ্রমিকরা। দাবি অনুযায়ী, ওই ওয়্যার হাউজে একটি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন না করলে সোমবার থেকে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহে এক কর্মীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর এই ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সেখানে কর্মরতরা। তাদের দাবি, কোভিড ইস্যুতে সেখানকার ব্যবস্থাপকের ভূমিকা স্বচ্ছ নয়। কমপক্ষে ৭ জন কর্মী কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রসঙ্গত, জেএফকে৮ নামে পরিচিত অ্যামাজনের এই ওয়্যার হাউজে ১০০ কর্মী কাজ করেন।